১১। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউটের সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) ইনস্টিটিউটের নিজস্ব উৎস হইতে আয় বা কোন তফসিলি ব্যাংক হইতে গৃহীত ঋণ; (ঙ) সরকারের অনুমতিক্রমে, কোন বিদেশী সরকার, আত্মর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য, ঋণ বা মঞ্জুরি; (চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ, বোর্ডের অনুমোদনক্রমে, যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা যাইবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তহবিলের…