২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অধিনায়ক (Commanding Officer)” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি একটি ব্যাটালিয়ন কমান্ড করেন; (খ) “আনসার ব্যাটালিয়ন” অর্থ ধারা ৪ এর উপধারা (১) এ উল্লিখিত আনসার ব্যাটালিয়ন; (গ) “উপ-অধিনায়ক” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি অধিনায়কের সহকারী হিসাবে কর্ম সম্পাদন করেন এবং উক্ত অধিনায়কের অনুপস্থিতিতে তাহার দায়িত্ব প্রতিপালন করেন; (ঘ) “কর্তৃপক্ষ” অর্থ সরকার, মহাপরিচালক এবং এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি; (ঙ) “কোম্পানি অধিনায়ক” অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি কোনো কোম্পানি কমান্ড করেন অথবা উহার দায়িত্বে…