১৯। (১) ধারা ২০ এ বর্ণিত অপরাধের বিচার করিবার জন্য সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত গঠন করা যাইবে এবং ধারা ২১ এ বর্ণিত অপরাধের বিচার করিবার জন্য বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত গঠন করা যাইবে। (২) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন উপ-মহাপরিচালক ও ২ (দুই) জন পরিচালকের সমন্বয়ে সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত গঠন করিতে পারিবেন। (৩) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক উপধারা (২) এ উল্লিখিত সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালতের সভাপতি হইবেন। (৪) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ৩ (তিন) জন সদস্য সমন্বয়ে বিশেষ…