১৭। (১) বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো ব্যাটালিয়ন সদস্যকে নিম্নবর্ণিত যে কোনো গুরুদণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) চাকুরি হইতে বরখাস্ত; (খ) চাকুরি হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; বা (ঘ) নিম্ন পদে বা গ্রেডে অবনমিতকরণ। (২) বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো ব্যাটালিয়ন সদস্যকে নিম্নলিখিত এক বা একাধিক লঘুদণ্ড প্রদান করা যাইবে, যথা:- (ক) বেতন স্কেলের এক ধাপ নিম্নে অবনমিতকরণ; (খ) নির্ধারিত সময়ের জন্য বেতন বৃদ্ধি বা পদোন্নতি স্থগিতকরণ; (গ) অনধিক ২১ (একুশ) দিনের বেতনের সমপরিমাণ অর্থ বাজেয়াপ্তকরণ; (ঘ) অনধিক ১০ (দশ) দিনের জন্য কোয়ার্টার গার্ডে আটক; (ঙ) ড্রিলসহ বা ড্রিল ব্যতীত অনধিক ১৪…