৯৷ (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে ব্যাংকের পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান; (খ) সরকার কর্তৃক মনোনীত তিনজন: তবে শর্ত থাকে যে, সরকারী কর্মকর্তার মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদা সম্পন্ন হইবেন; (গ) প্রত্যেক রেঞ্জের আনসার ও ভিডিপি সদস্য শেয়ার হোল্ডারদের মধ্য হইতে নির্বাচিত দুইজন, যাহাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা হইবেন; (ঘ) ব্যবস্থাপনা পরিচালক৷ (২) নির্বাচিত পরিচালকগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আনসার ও ভিডিপি সদস্যদের দ্বারা তাহাদের মধ্য হইতে নির্বাচিত হইবেন৷ (৩) পরিচালক পদের কার্যভার গ্রহণের তারিখ হইতে ৩ বত্সর পর্যন্ত কোন নির্বাচিত পরিচালক…