৬৷ (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে ১০০ (একশত) কোটি টাকা৷ (২) অনুমোদিত মূলধন ১০০ (একশত) টাকা মূল্যমানের এক কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকিবে৷ (৩) ব্যাংক, সরকারের অনুমোদনক্রমে, উহার অনুমোদিত মূলধন বৃদ্ধি করিতে পারিবে৷