৪৷ (১) এই আইন বলবত্ হইবার পর, যতশীঘ্র সম্ভব, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হইবে৷ (২) ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও বিধির বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয়বিধ সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷ (৩) উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, ব্যাংক কোম্পানী আইন এবং ব্যাংক কোম্পানী সম্পর্কিত আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷ (৪) সরকার, সরকারী…