২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ব্যাংক” অর্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক; (খ) “বোর্ড” অর্থ ব্যাংকের পরিচালনা বোর্ড; (গ) “বাংলাদেশ ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O. No. 127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক; (ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ড এর চেয়ারম্যান; (ঙ) “পরিচালক” অর্থ ব্যাংকের পরিচালক; (চ) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ ধারা ১১ এর অধীন নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক; (ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (জ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঝ) “রেঞ্জ” অর্থ আনসার অধিদপ্তর কর্তৃক ঘোষিত আনসার ও ভিডিপি রেঞ্জ; (ঞ) “ব্যাংক কোম্পানী…