১৯৷ বোর্ড কর্তৃক নিযুক্ত Chartered Accountants Order, 1973 (P.O. 2 of 1973) এ সংজ্ঞাধীন দুইজন চাটার্ড একাউন্টেন্ট দ্বারা ব্যাংকের হিসাব প্রতিবছর নিরীক্ষা করা হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত নিরীক্ষককে ব্যাংকের বার্ষিক ব্যালেন্সসীট ও অন্যান্য হিসাবে কপি সরবরাহ করা হইবে এবং তাহারা ব্যাংকের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ ও অন্যান্য সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে ব্যাংকের যে কোন পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷ (৩) নিরীক্ষকগণ এই ধারার অধীন কৃত নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন এবং উক্ত প্রতিবেদনে এই মর্মে উল্লেখ করিতে হইবে যে, তাহাদের…