১৭৷ (১) ব্যাংক, সরকারের পূর্বানুমোদনক্রমে, বণ্ড এবং ঋণপত্র জারী এবং বিক্রয় করিতে পারিবে এবং সরকার কর্তৃক নির্ধারিত সুদের হারই হইবে উক্ত বণ্ড ও ঋণপত্রের সুদের হার৷ (২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত এবং বিক্রিত বণ্ড এবং ঋণপত্রে সরকারী নিশ্চয়তা থাকিবে৷