১৬৷ ব্যাংক আনসার ও ভিডিপি সদস্যগণকে জামানত লইয়া বা জামানত ব্যতিরেকে নগদে বা অন্য কোন প্রকারে গৃহ নির্মাণসহ সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রমের জন্য ঋণ প্রদান করিবে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরোপিত শর্তাবলী, যদি থাকে, সাপেক্ষে নিম্নবর্ণিত সকল বা যে কোন ধরনের কার্য করিতে পারিবে, যথা:- (ক) আমানত গ্রহণ করা; (খ) ব্যবসা পরিচালনার জন্য উহার সম্পদ বা অন্য কিছু জামানত রাখিয়া ঋণ গ্রহণ করা; (গ) ব্যাংক প্রদত্ত ঋণ এবং অগ্রিমের জামানত হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্লেজ (pledge), বন্ধক, হাইপোথিকেশন (hypothecation) বা স্বত্বনিয়োগ (assignment) গ্রহণ করা; (ঘ) কোন সংবিধিবদ্ধ সংস্থার শেয়ার খরিদ করা; (ঙ)…