৬৷ (১) বাহিনীর দুই শ্রেণীর আনসার থাকিবে, যথা:- (ক) সাধারণ আনসার; ও (খ) অংগীভূত আনসার৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত উভয় শ্রেণীর আনসার প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে যথাক্রমে তালিকাভুক্ত ও অংগীভূত হইবেন এবং তাহাদের ভাতা, পোশাক, প্রশিক্ষণ, ইত্যাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসাবে থাকিবেন এবং জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে, প্রয়োজন হইলে, মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা তাহাদিগকে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান করিতে পারিবেন৷ (৪) অংগীভূত আনসার কোন সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে মহাপরিচালক এতদুদ্দেশ্যে…