৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী আনসার বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হইবে৷ (২) বাহিনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২ এ প্রদত্ত “শৃংখলা বাহিনী” সংজ্ঞার অর্থে একটি শৃংখলা বাহিনী হইবে৷