২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (খ) “বাহিনী” অর্থ এই আইনের অধীন গঠিত আনসার বাহিনী; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “মহাপরিচালক” অর্থ ধারা ৪ এর অধীন নিযুক্ত মহাপরিচালক৷