১৫৷ (১) Ansars act, 1948 (E.P. Act VII of 1948) অতঃপর উক্ত এ্যাক্ট বলিয়া উল্লেখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷ (২) উক্ত এ্যাক্ট এর অধীন গঠিত আনসার বাহিনীর সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ এই আইন প্রবর্তনের সংগে সংগে উহার অধীন গঠিত বাহিনীর সম্পত্তি, তহবিল, দায় এবং দলিল-দস্তাবেজ হইবে৷ (৩) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত এ্যাক্ট এর অধীন আনসার বাহিনীতে নিযুক্ত বা কর্মরত সকল তালিকাভুক্ত বা অংগীভূত আনসার এই আইনের অধীন তালিকাভুক্ত বা অংগীভূত হইয়াছেন বলিয়া গণ্য হইবেন৷ (৪) উক্ত এ্যাক্টের অধীন প্রণীত এবং এই আইন প্রবর্তনের তারিখে বলবত্ সকল বিধি ও প্রবিধান, এই আইনের…