১১৷ (১) বাহিনীর সকল সদস্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তাহাদিগকে প্রদত্ত আইনানুগ আদেশ পালন করিতে বাধ্য থাকিবেন৷ (২) অংগীভূত আনসারদের ক্ষেত্রে Police Act, 1861 (Act V of 1861) এর এবং উহার অধীন প্রণীত শৃংখলাজনিত বিধান প্রযোজ্য হইবে৷