৮। (১) আমানত সুরক্ষা তহবিল পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকিবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ (Board of Directors) তহবিলের ট্রাস্টি বোর্ড হিসাবে দায়িত্ব পালন করিবে। (২) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুমোদন করিবে, যথা:- (ক) এই অধ্যাদেশ বাস্তবায়নার্থে প্রবিধানমালা ও নীতিমালা প্রণয়ন; (খ) প্রতি ৩ (তিন) বৎসরে অন্তত: একবার সুরক্ষিত আমানতের সর্বোচ্চ সীমা পর্যালোচনাপূর্বক পুননির্ধারণ; (গ) সুরক্ষিত আমানত পরিশোধ; (ঘ) ধারা ১৬ এর উপ-ধারা (২) ও (৬) অনুসারে ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানি রেজল্যুশনে আর্থিক সহায়তা প্রদানের জন্য তহবিল হইতে অর্থ ব্যয়; (ঙ) প্রিমিয়াম হার…