৩৫। (১) ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ (২০০০ সনের ১৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত আইনের অধীন- (ক) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা প্রবর্তিত কোনো কার্যধারা এই অধ্যাদেশের অধীন কৃত, গৃহীত বা প্রবর্তিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ, অনুমোদন, সুপারিশ, প্রণীত সকল পরিকল্পনা বা কার্যধারা এবং উক্ত রহিতকরণের অব্যবহিত পূর্বে বলবৎ সকল হিসাব বিবরণী ও বার্ষিক প্রতিবেদন, এই অধ্যাদেশের কোনো বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে, উহাতে উল্লিখিত সময়সীমা শেষ না…