২৬। কোনো সদস্য প্রতিষ্ঠান অবসায়নের ক্ষেত্রে, এই অধ্যাদেশের ধারা ১৬ এর উপ-ধারা (১) এর অধীন সুরক্ষিত আমানত পরিশোধে ব্যয়িত অর্থ, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬৭-তে বর্ণিত দাবির অগ্রাধিকারভিত্তিক তালিকা অনুযায়ী, অবসায়িত সদস্য প্রতিষ্ঠানের পরিসম্পদ হইতে সুরক্ষিত আমানতকারীগণের অধিকার হস্তান্তরের মাধ্যমে সমন্বয় করিবে। পঞ্চম অধ্যায় জরিমানা ও আইনগত ব্যবস্থা