২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,- (ক) “অবসায়ন” অর্থ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ৬৫, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪৮ এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ধারা ৫১ এর অধীন অবসায়ন; (খ) “আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান” অর্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA), এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহ; (গ) “আমানত” অর্থ সুদ বা মুনাফাভিত্তিক অথবা সুদ বা মুনাফাবিহীন চাহিবামাত্র বা অন্য কোনোভাবে পরিশোধের সকল শর্তসংবলিত কোনো সদস্য প্রতিষ্ঠান…