১১। নিম্নলিখিত উৎস হইতে প্রাপ্ত অর্থ আমানত সুরক্ষা তহবিলের উৎস হিসাবে বিবেচিত হইবে, যথা:- (ক) সদস্য প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত প্রারম্ভিক প্রিমিয়াম, নিয়মিত প্রিমিয়াম এবং বিশেষ প্রিমিয়াম; (খ) সদস্য প্রতিষ্ঠান হইতে এই অধ্যাদেশের অধীন আরোপিত ও সংগৃহীত জরিমানা; (গ) আমানত সুরক্ষা তহবিল (ব্যাংক কোম্পানি) এর ক্ষেত্রে ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ এর অধীন প্রতিষ্ঠিত আমানত বীমা ট্রাস্ট তহবিলের জমাকৃত সমুদয় অর্থ; (ঘ) আমানত সুরক্ষা তহবিল (ফাইন্যান্স কোম্পানি) এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, সরকার, বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রাথমিক তহবিল (seed funding); (ঙ) বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা;…