৫। (১) কোনো দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু ঘটিলে সংশ্লিষ্ট যাত্রীর পরিবহণকারী উক্ত যাত্রীর পরিবারের সদস্যকে ক্ষতিপূরণ প্রদানে দায়বদ্ধ থাকিবে। (২) মৃত ব্যক্তির পরিবারের যে কোনো সদস্য সংশ্লিষ্ট পরিবহণকারীর নিকট হইতে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আদালতে মামলা দায়ের করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ১ (এক) জন যাত্রীর মৃত্যুর জন্য কেবল একটি মামলা দায়ের করা যাইবে এবং যাহার দ্বারাই উক্তরূপ মামলা দায়ের হউক না কেন, পরিবারের সকল সদস্য বাংলাদেশে বসবাসরত বা অনুপস্থিত উক্তরূপ মামলায় পক্ষভুক্ত হইতে পারিবেন। (৩) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, উপ-ধারা (২) অনুযায়ী মামলা দায়ের করা হইলে উক্ত মামলা দ্বারা আদায়কৃত অর্থ…