২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘অভ্যন্তরীণ পরিবহণ’ অর্থ আকাশপথে পরিবহণে পক্ষসমূহের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে এইরূপ কোনো পরিবহণ যাহাতে পরিবহণকালীন কোনো বিরতি বা উড়োজাহাজ পরিবর্তনের ব্যবস্থা এবং প্রস্থানস্থল ও গন্তব্যস্থলের নির্দেশনা রহিয়াছে; (খ) ‘এসডিআর’ অর্থ Special Drawing Rights যাহার মান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund) কর্তৃক নির্ধারিত ও সংরক্ষিত; (গ) ‘তপশিল’ অর্থ এই আইনের তপশিল; (ঘ) ‘পরিবারের সদস্য’ অর্থ স্ত্রী বা স্বামী, মাতা-পিতা, সৎ মাতা-পিতা, সন্তান, সৎ সন্তান, ভাই-বোন, সৎ ভাই-বোন, নাতি-নাতনি, দাদা-দাদি,…