১। (১) এই আইন আকাশপথে পরিবহণ (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০ নামে অভিহিত হইবে। (২) উড়োজাহাজের মাধ্যমে যাত্রী, মালামাল বা কার্গো পরিবহণের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে: তবে শর্ত থাকে যে, এই আইনের কোনো কিছুই শৃঙ্খলা বাহিনী, কাস্টমস এবং বাংলাদেশ সরকারের জন্য ব্যবহৃত উড়োজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে।