৬। (১) জাতীয় পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য, যাহাদের মধ্যে একজন সরকার দলীয় এবং অন্যজন বিরোধী দলীয় হইবেন; (গ) বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল; (ঘ) সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (ছ) মহা-পুলিশ পরিদর্শক; (ছছ) রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (জ) মহা-কারা পরিদর্শক; (ঝ) ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল; (ঞ) সভাপতি,…