১৮৷ (১) বোর্ড, সুপ্রীম কোর্ট কমিটি, জেলা কমিটি এবং বিশেষ কমিটি উহাদের আয়-ব্যয়ের হিসাববহি প্রচলিত আইন অনুসরণক্রমে যথাযথভাবে সংরতগণ করিবে৷ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীতগক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীতগক নামে অভিহিত, প্রতি বত্সর সংস্থার হিসাব নিরীতগা করিবেন এবং নিরীতগা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও সংস্থার নিকট পেশ করিবেন৷ (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীতগার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীতগক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে তগমতাপ্রাপ্ত কোন ব্যক্তি সংস্থার সকল রেকর্ড দলিল-দস্তাবেজ নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত ভাণ্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীতগা করিয়া দেখিতে পারিবেন এবং যে কোন…