১৭৷ সংস্থা প্রতি বত্সর সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্দিষ্টকৃত সময়ের মধ্যে পরবর্তী অর্থ বত্সরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বত্সরে সরকারের নিকট হইতে সংস্থার কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে৷ আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৭ এর সংশোধন ২৫। উক্ত আইনের ধারা ১৭ এ উল্লিখিত “সংস্থা” শব্দটির পরিবর্তে “অধিদপ্তর” এবং “সংস্থার” শব্দটির পরিবর্তে “অধিদপ্তরের” শব্দটি প্রতিস্থাপিত হইবে।