১৪ক। (১) প্রতিটি বিশেষ কমিটির একটি তহবিল থাকিবে এবং উহাতে বোর্ড কর্তৃক বরাদ্দকৃত অর্থ কোন ব্যক্তি বা সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান এবং অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে। (২) বিশেষ কমিটির তহবিলের অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কোন শাখায় জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত সদস্যদের যৌথ স্বাক্ষরে এই তহবিলের অর্থ উত্তোলন করা যাইবে। (৩) এই তহবিল হইতে মঞ্জুরীকৃত আবেদন বা দরখাস্ত অনুযায়ী আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীগণকে আইনগত সহায়তা প্রদান করা হইবে এবং বিশেষ কমিটির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। আইনগত সহায়তা প্রদান…