১০৷ (১) জেলা কমিটির দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সংস্থা কর্তৃক নিরূপিত যোগ্যতা ও প্রণীত নীতিমালা অনুসারে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীগণের আবেদন বা দরখাস্ত্ম বিবেচনাক্রমে যতদূর সম্ভব আইনগত সহায়তা প্রদান করা; (খ) মঞ্জুরকৃত আবেদন বা দরখাস্ত্মের তেগত্রে, আবেদনকারী বা দরখাস্তকারীকে প্রদত্ত আইনগত সহায়তার ধরন ও শর্ত নির্ধারণ করা; (গ) জেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচী বাস্ত্মবায়নের লতেগ্য পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা; (ঘ) আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয়…