১৷ (১) এই আইন আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ নামে অভিহিত হইবে৷ (২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে এবং কার্যকর হইবার তারিখ হইতে বাইশ বৎসর বলবৎ থাকিবে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ ২০০২ সনের ১১ নং আইনের ধারা ১ এর সংশোধন ২। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সনের ১১ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত "এবং কার্যকর হইবার তারিখ হইতে বাইশ বৎসর বলবৎ থাকিবে" শব্দগুলি বিলুপ্ত হইবে।