৯৷ (১) প্রত্যেক বত্সরের ১লা মার্চের মধ্যে কমিশন পূর্ববর্তী বত্সরের সম্পাদিত কার্য সম্পর্কে একটি প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে এবং সরকার তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবে৷ (২) কমিশন কোন বিষয়ে উহার সুপারিশ প্রণয়ন সম্পন্ন করিলে অবিলম্বে তত্সম্পর্কে উহার চূড়ান্ত প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে এবং সরকার প্রতি বত্সরের সংসদের প্রথম অধিবেশনে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন সংসদে পেশ করিবে৷