৮৷ (১) কমিশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহায়তা দান করার জন্য সরকার তদকর্তৃক অনুমোদিত পদে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর্মকর্তা এবং কমিশন প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্যান্য কর্মচারী নিয়োগ করিবে৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, শ্রেণী নির্বিশেষে যে কোন টেকনিক্যাল পদে কমিশন অনধিক ছয় মাসের জন্য এড্-হক ভিত্তিতে নিয়োগ দান করিতে পারিবে৷