৭ক৷ (১) কমিশনের প্রয়োজনীয় সংখ্যক সিনিয়র গবেষণা কর্মকর্তা থাকিবে এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী বিধিদ্বারা নির্ধারিত হইবে৷ (২) সিনিয়র গবেষণা কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন বিষয়ে এম. িফল/পি.এইচডি বা সমমানের ডিগ্রিধারী অথবা লেজিসলেটিভ ড্রাফটিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য হইতে নিয়োগপ্রাপ্ত হইবেন এবং কমিশনের গবেষণা কার্যে অন্যুন ১০ বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র গবেষণা কর্মকর্তাগণ কমিশনের সদস্য হিসাবে নিয়োগ লাভের যোগ্যতা অর্জন করিবেন৷ (৩) কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোন বিষয়ে গবেষণা বা অনুসন্ধান কার্য পরিচালনা করা সমীচীন ও…