৭৷ (১) কমিশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উহার বিবেচনায় প্রয়োজনীয় যে কোন গবেষণা বা অনুসন্ধানকার্য পরিচালনা করিতে পারিবে এবং তত্কর্তৃক প্রণীত বিভিন্ন প্রশ্নের উপর মতামত সংগ্রহ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত গবেষণা বা অনুসন্ধানকার্য পরিচালনাকালীন সময়ে প্রত্যেক ব্যক্তি কমিশনকে যথাসম্ভব সহায়তা দান করিবেন এবং কমিশন কর্তৃক প্রণীত প্রশ্নের উপর মতামত প্রদান করিবেন৷ (৩) এই ধারার অধীন কোন অনুসন্ধানকার্য পরিচালনা বা কমিশন কর্তৃক প্রণীত কোন প্রশ্নের উপর মতামত সংগ্রহের বিষয়ে কমিশন সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে যে সকল ক্ষমতা কোন দেওয়ানী আদালত Code of Civil Procedure, 1908 (Act V…