৬ক৷ (১) কমিশন তদকর্তৃক সম্পাদিতব্য প্রতি দুই বত্সরের একটি কর্ম পরিকল্পনা পূর্ববর্তী বত্সরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সরকারের নিকট পেশ করিবে৷ (২) উপ-ধারা (১) এর অধিন প্রাপ্ত কর্ম পরিকল্পনার বিষয়াবলীর উপর সরকার উহার মতামত বা সুপারিশ, যদি থাকে, উক্ত বত্সরের ৩০শে নভেম্বর এর মধ্যে কমিশন বরাবরে প্রেরণ করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন সরকারের মতামত বা পরামর্শ বিবেচনাক্রমে কমিশন কর্ম পরিকল্পনাটি চূড়ান্ত করিয়া উক্ত বত্সরের ৩১শে ডিসেম্বরের মধ্যে সরকারকে অবহিত করিবে৷ (৪) এই ধারার বিধানাবলী ধারা ৬ এর অধীন কমিশন কর্তৃক কার্য সম্পাদনের ক্ষেত্রে বাঁধা হিসাবে গণ্য হইবে না৷