১১৷ (১) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২৪শে চৈত্র, ১৪০০ বাং মোতাবেক ৭ই এপ্রিল, ১৯৯৪ ইং তারিখের রিজলিউশন নং ১২০ আইন/ডেটিং ৩৩/৯৩, অতঃপর উক্ত রিজলিউশন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷ (২) উক্ত রিজলিউশন রহিত হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্য এই আইনের অধীন গঠিত কমিশনের চেয়ারম্যান ও সদস্য হইবেন; (খ) উক্ত রিজলিউশনের অধীন নিযুক্ত আইন সংস্কার কমিশনের কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী কমিশনে বদলী হইবে; (গ) উক্ত রিজলিউশনের অধীন কৃত অন্যান্য কাজকর্ম, গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (ঘ) উক্ত রিজলিউশনের অধীন…