৯৷ কোন ভবন বা স্থানে আগুন লাগিলে বা লাগিয়াছে বলিয়া বিশ্বাস করার কারণ থাকিলে মহাপরিচালক বা ঘটনাস্থলে উপস্থিত ব্রিগেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা- (ক) ব্রিগেডের অপারেশন কাজে বিঘ্ন সৃষ্টিকারী বা বিঘ্ন সৃষ্টি করিতে পারে এমন কোন ব্যক্তিকে তাহার অবস্থান হইতে সরাইয়া দিতে পারিবেন; (খ) অগ্নি নির্বাপণ নিশ্চিত করার স্বার্থে কোন স্থাপনা, যত সম্ভব কম ক্ষতিসাধনক্রমে, স্থানচ্যুত করিতে পারিবেন; (গ) অগ্নি প্রজ্জ্বলন স্থানে পানির প্রবাহ বাড়ানোর উদ্দেশ্যে পার্শ্ববর্তী এলাকার পানি সরবরাহের পাইপ বন্ধ করিতে বা করিবার আদেশ দিতে পারিবেন; (ঘ) ব্রিগেডের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করিতে পারে মানুষের এমন সমাবেশ ছত্রভঙ্গ…