৮৷ (১) এই আইন কার্যকর হওয়ার তারিখে বিদ্যমান সকল বহুতল বা বাণিজ্যিক ভবনের মালিক বা দখলদার সংশ্লিষ্ট ভবনের অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও জননিরাপত্তা ব্যবস্থা বিষয়ে, এই আইন কার্যকর হওয়ার ৬ মাসের (১৮০ দিন) মধ্যে, মহাপরিচালককে লিখিতভাবে রিপোর্ট প্রদান করিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত রিপোর্ট বিবেচনাক্রমে মহাপরিচালক, প্রয়োজনবোধে, সংশ্লিষ্ট বহুতল বা বাণিজ্যিক ভবন পরিদর্শন করিবেন বা করাইবেন এবং তদ্ভিত্তিতে ভবনের মালিক বা দখলদারকে উপ-ধারা (১) এ উল্লিখিত ব্যবস্থাদি নিশ্চিতকরণকল্পে পরামর্শ প্রদান করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট ভবনের মালিক বা দখলদার ভবনটির…