৬৷ (১) এই আইনের অধীন প্রদত্ত কোন লাইসেন্স হস্তান্তর যোগ্য হইবে না৷ (২) কোন ভবন বা স্থানের মালিকানা হস্তান্তর হইলে উক্ত ভবন বা স্থানের নূতন মালিক, এই আইনের অধীন লাইসেন্স প্রাপ্ত না হইলে, উক্ত ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসাবে ব্যবহার করিতে পারিবেন না বা ব্যবহৃত হইবার সুযোগ দিতে পারিবেন না৷