৪৷ (১) কোন ব্যক্তি কোন ভবন বা স্থানকে মালগুদাম (warehouse) বা কারখানা (workshop) হিসাবে ব্যবহার করিতে চাইলে এই আইন বা বিধির অধীনে মহাপরিচালকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ করিতে হইবে৷ (২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বলবত্ কোন আইনের অধীন কোন ভবন বা স্থানকে মালগুদাম ও কারখানা হিসাবে ব্যবহার করার জন্য লাইসেন্স প্রাপ্ত হইয়াছেন এমন কোন ব্যক্তি এই আইন সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হইবার ৩ (তিন) মাসের মধ্যে নির্ধারিত ফিস প্রদান করিয়া লাইসেন্সের জন্য আবেদন করিবেন এবং আবেদনটি বিবেচনাধীন থাকাবস্থায় বিদ্যমান লাইসেন্সের অধীন সংশ্লিষ্ট ভবন বা স্থানকে মালগুদাম বা কারখানা হিসাবে ব্যবহার করা যাইবে৷ (৩)…