৩০৷ (১) Fire Service Ordinance, 1959 (E. P. Ord. No. XVII of 1959), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) Fire Service and Civil Defence Department, অতঃপর বিলুপ্ত Department বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত Department এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার অধিদপ্তরে হস্তান্তরিত হইবে এবং অধিদপ্তর উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার অব্যবহিত পূর্বে বিলুপ্ত Department এর যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা অধিদপ্তরের ঋণ,…