২৮৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া, এবং উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, সরকার নিম্নবর্ণিত যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) ব্রিগেড সদস্যদের নিয়োগ, শৃঙ্খলা ও চাকুরীর অন্যান্য শর্তাদি; (খ) ব্রিগেড সদস্যদের প্রশিক্ষণ; (গ) লাইসেন্স সম্পর্কিত এমন কোন বিষয় যাহা অন্য কোন ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই; (ঘ) লাইসেন্স নবায়ন পদ্ধতি এবং এতদুদ্দেশ্যে লাইসেন্সধারী কর্তৃক পালনীয় শর্তাবলী; (ঙ) অগ্নি প্রতিরোধ, নির্বাপণ ও জননিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধার কার্য সম্পর্কিত পদ্ধতি নিরূপণ; (চ)…