২৭৷ (১) প্রতি বত্সর ৩১শে আগস্ট এর মধ্যে মহাপরিচালক তদ্কর্তৃক পূর্ববর্তী বত্সরের সম্পাদিত কার্যাবলীর খতিয়ান সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন৷ (২) সরকার, প্রয়োজনবোধে, মহাপরিচালকের নিকট হইতে যে কোন সময়ে অধিদপ্তরের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহ্বান করিতে পারিবে এবং মহাপরিচালক উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে৷