২০৷ কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করেন বা করিতে বিরত থাকেন যাহা এই আইনের কোন বিধান বা বিধানের অধীন প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ অমান্য করার সামিল কিন্তু তজ্জন্য এই আইনে কোন স্বতন্ত্র দণ্ডের ব্যবস্থা রাখা হয় নাই, তাহা হইলে তিনি অন্যুন ১ (এক) বত্সরের কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷