২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অধিদপ্তর” অর্থ অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর; (খ) “অপারেশনাল কর্মকাণ্ড” অর্থ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ, অগ্নি হইতে উদ্ধার কার্য, এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা, অগ্নি নির্বাপণী সাজ-সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণ, তদন্ত, পরিদর্শন, তদারকি, মিডিয়ার মাধ্যমে যোগাযোগ কার্যক্রম, ইত্যাদি; (গ) “কারখানা” (workshop) অর্থ দাহ্যবস্তুর প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত ভবন বা স্থান; (ঘ) “দাহ্যবস্তু” অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক দাহ্যবস্তু হিসাবে ঘোষিত কোন দ্রব্য বা রাসায়নিক দ্রব্য; (ঙ) “ডেপুটি কমিশনার” অর্থ কোন…