১৩৷ (১) মহাপরিচালক যে কোন অগ্নিকাণ্ডের তদন্ত করিতে বা করাইতে পারিবেন এবং এইরূপ তদন্ত পরিচালনাকালে তদন্ত কর্মকর্তা যে কোন ব্যক্তিকে তলব বা সমন করিতে পারিবেন এবং প্রয়োজনে অগ্নিকাণ্ডের সহিত সংশ্লিষ্ট আলামত জব্দ করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন তদন্তের ১৫ (পনের) দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা তত্সম্পর্কে মহাপরিচালকের নিকট লিখিতভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের অনুলিপি কোন ব্যক্তি বা বীমা কোম্পানীসহ যে কোন কর্তৃপক্ষকে, নির্ধারিত হার ও পদ্ধতিতে ফিস প্রদান সাপেক্ষে, সরবরাহ করা যাইবে৷