১২৷ এই আইন বা বিধির বিধানাবলী এবং লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে পালিত হইতেছে কিনা তাহা যাচাইয়ের জন্য মহাপরিচালক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অধিদপ্তরের চাকুরীতে কর্মরত কোন ব্যক্তি কোন ভবন বা স্থানে নির্ধারিত পদ্ধতি এবং সময়ে প্রবেশ, প্রয়োজনীয় পরিদর্শন, জরিপ, পরীক্ষা-নিরীক্ষা ও পরিমাপ করিতে এবং অন্যান্য তথ্য সংগ্রহ করিতে পারিবেন৷