৭৷ এই আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে, কিংবা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য, সরকার, প্রধান বিচারপতি, আদালতের কোন বিচারক, কর্মকর্তা বা কর্মচারী এবং প্রকল্পের কোন কর্মকর্তা বা পরামর্শকের বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা রুজু করা যাইবে না৷