২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে, এই আইনে,- (১) “আদালত” অর্থ সুপ্রীম কোর্ট এবং প্রকল্প জেলা আদালত; (২) “আদালত প্রশাসন” অর্থ মামলা ব্যবস্থাপনা এবং আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশাসনিক নিয়ন্ত্রণের সহিত সম্পর্কিত নির্বাহী প্রকৃতির কার্যাদি; (৪) "প্রকল্প জেলা আদালত" অর্থ প্রকল্পের প্রথম পর্যায়ের পাঁচটি জেলা আদালত, যথা- খুলনা, গাজীপুর, ঢাকা, কুমিল্লা ও রংপুর জেলা আদালত; (৫) "প্রধান বিচারপতি" অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি; (৬) "জেলা জজ" অর্থ প্রকল্প জেলা আদালতের কোন জেলা জজ; (৭) "মামলা" অর্থ আদালতে দায়েরকৃত দেওয়ানী বিষয়ক যে কোন দরখাস্ত, মামলা বা আপীল, এবং অনুরূপ দরখাস্ত, মামলা…