১৷ (১) এই আইন আদালত সংস্কার বাস্তবায়ন (সহায়ক বিধান) আইন, ২০০৪ নামে অভিহিত হইবে৷ (২) সুপ্রীম কোর্ট এবং প্রকল্পের প্রথম পর্যায়ভুক্ত পাঁচটি প্রকল্প জেলা আদালতে এই আইনের প্রয়োগ হইবে। (৩) ইহা অবিলম্বে কার্যকর হইবে। (৪) পূর্বেই রহিত বা মেয়াদ বর্ধিত করা না হইলে, কার্যকর হইবার তারিখ হইতে পরবর্তী চার বৎসর মেয়াদে এই আইন কার্যকর থাকিবে৷